নলছিটিতে দিনমজুরকে পেটানোর অভিযোগ

আপডেট: March 6, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
জমিজমা বিরোধের জের ধরে রতন কুমার মালি নামে এক দিনমজুরকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময়ে আহত রতনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রতন কুমার মালি বলেন, জমিজমা বিরোধের জের ধরে একই গ্রামের সুশান কুমার মালি,যুগলচন্দ্র মালি, সুজনচন্দ্র মালি,অন্তরচন্দ্র মালি,অমলচন্দ্র মালিসহ ৩/৪ জন যুবক আমাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এমনকি রাস্তায় ফেলে আমার বুকের ওপর লাথি মেরে মৃত ভেবে চলে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে এ ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে নলছিটি থানার এসআই শাহিনের মুঠোফোনে কল করা হলে তা রিসিভ হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব