প্রায় ৫০ মন জাটকা উদ্ধার করেছে আনসার সদস্যরা..

আপডেট: March 18, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
বরিশালের বাবুগঞ্জে পিকআপভর্তি প্রায় ৫০ মন জাটকা উদ্ধার করেছে আনসার সদস্যরা। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে জাটকাগুলো উদ্ধার করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট(চলতি দায়িত্ব) বাসুদেব ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও জেলা মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে প্রথমে আমরা উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে জাটকাগুলো উদ্ধার করি। পরে স্থানীয় থানা পুলিশের কাছে জব্দ করা মাছ ও ট্রাক সোপর্দ করি। এ সময় পিকআপ ভ্যানচালক ও তার সহযোগীকে আটক করা হয়। এসময়ে অভিযানে অংশ নেয় এপিসি মোঃ আলতাব হোসেন, হাবিলদার মোঃ জাহাঙ্গীর আলম, ল্যান্স নায়েক মোঃ শহিদুল ইসলাম, ল্যান্স নায়েক মোঃ জিল্লুর রহমান ও ব্যাটালিয়ান আনসার মোঃ মেহেদী হাসান। এদিকে আটক দুজনের বিরুদ্ধে জেলা মৎস্য কর্মকর্তা বিমল দাস বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছেন বলে জানান ওসি হেলাল উদ্দিন।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব