খালাস পেলেন বরিশালের দুই সাংবাদিক….

আপডেট: March 23, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ক্রাইম পেট্রোল ডেস্ক ::- বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই সাংবাদিককে খালাস দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক গোলাম ফারুক এ রায় ঘোষণা করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পাওয়া দুই সাংবাদিক হলেন- বরিশাল ক্রাইম নিউজ অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক খন্দকার রাকিব ও ঢাকা টাইমসের বরিশাল জেলা প্রতিনিধি এস এন পলাশ।

মামলা সূত্রে জানা যায়, সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহারকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছিল বরিশাল ক্রাইম নিউজ অনলাইন পত্রিকায়। সেই সংবাদের পরিপ্রেক্ষিতে কাউন্সিলর এনামুল হক বাহার বাদি হয়ে বরিশাল ক্রাইম নিউজ এর প্রকাশক খন্দকার রাকিব ও সম্পাদক এস এন পলাশ এর বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন এলাকার কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

মামলাটি দীর্ঘদিন পরিচালিত হওয়ার পরে আজ বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক গোলাম ফারুক মামলা থেকে এ দুই সাংবাদিককে খালাস প্রদান করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব