শেবামেক হাসপাতাল ইউনিট শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত…

আপডেট: April 18, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতাল ইউনিট শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী কোয়ার্টারে ইউসুফ আলী মিলনের বাসভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারী কর্মচারী সমিতির সভাপতি মোঃ মাহফুজুর রহমান, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর শিকদার,বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের সভাপতি শিকদার মাহবুব, চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক দুলাল,বরিশাল জেলা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাসির মৃধা,শেবামেক হাসপাতাল ইউনিট শাখার সাবেক সভাপতি মোঃ মোদাছ্ছের আলী,সাবেক সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান। বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি শেবামেক শাখার আহ্বায়ক মোঃ ইউসুফ আলী মিলনের সভাপতিত্বে এছাড়াও উপস্থিত ছিলেন কর্মচারী কল্যান বোর্ডের সদস্য মোঃ সরোয়ার হোসেন, মোঃ সাইফুল ইসলাম পারভেজ, মোঃ তারিকুল ইসলাম শিবলী, মোঃ কামরুল ইসলাম কামাল, রিয়াজ হাওলাদার, শফিকুল ইসলাম সুমন,রাহাতুজ্জামান,সাইফুল ইসলাম, তরিকুল ইসলাম রনি,মোঃ আরিফ, মোঃ হুমায়ুন কবির সুমন,মোঃ শাহদাত হোসেন,মোসাম্মত রোকসানা আক্তার, মোঃ মনিরুজ্জামান, মারুফ শেখ প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব