আপডেট: May 14, 2023
স্টাফ রিপোর্টার
জমিজমা বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বরিশাল সদর উপজেলার চরআইচা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন ওই গ্রামের আফতার আলী খানের ছেলে মাহবুব খান ও নূর আলম বাদশা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব খান বলেন, পূর্ব শত্রুতা ও জমিজমা বিরোধের জের একই গ্রামের ফরিদ খা, আছমত খা,জালাল খা,হাসান খা, সজিব খা,লিটন খা,জুয়েল খা,হারুন তালুকদার, ইমরান তালুকদার, আবীর তালুকদার, সহ ১২/১৩ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাদেরকে হাসপাতালে ভর্তি করে। এদিকে মাহবুব খানের স্ত্রী সাজেদা বেগম বলেন, হামলার ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তবে এ
ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।






