আপডেট: June 4, 2023
স্টাফ রিপোর্টার
প্রায় ৫০০ কর্মী নিয়ে বিশাল উঠান বৈঠক করেছেন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী বিউটি আক্তার। আজ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরিশাল নগরীর কালীবাড়ি রোডের মোহাম্মদ মার্কেটের নীচতলায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে (১৬,১৭,১৮নং ওয়ার্ডের) সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী বিউটি আক্তার বলেন,হেলিকপ্টার মার্কার জনসমর্থন সবচেয়ে বেশি। আমার প্রচার-প্রচারণা দেখে প্রতিপক্ষরা তেলেবেগুনে জ্বলছে। আমি বিজয়ী হলে সংরক্ষিত এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। নারী বৈষম্য দূর করে সকলকে সচেতন করবো। বিনোদনের জন্য পরিত্যক্ত খেলার মাঠগুলো সংরক্ষণ করে তা খেলাধুলার উপযোগী করে তুলবো। বিশেষ করে কিশোর সন্ত্রাসীদের সবার আগে দমন করা হবে। আমরা অন্যায়ের বিরুদ্ধে সর্বদা প্রতিরোধ গড়ে তুলবো।






