হাতপাখা মার্কা প্রচার গাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ..

আপডেট: June 7, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

 

স্টাফ রিপোর্টার:
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা মার্কার প্রচার গাড়ির ধাক্কায় এক যুবকের মোটরসাইকেলের সামনের অংশ ভেঙে যাওয়ার কারণে থানায় অভিযোগ করা হয়েছে। আজ বুধবার রাত আনুমানিক আটটার দিকে এ ঘটনা ঘটে। এমনকি ভুক্তভোগী ওই যুবকের সঙ্গে খারাপ আচরণ করার কারণে বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, ওই যুবক তার কাজের জন্য মোটরসাইকেল চালিয়ে বরিশাল নগরভবনের সামনে থেকে যাচ্ছিলো। হঠাৎ মটরসাইকেলের সামনে হাতপাখা মার্কার প্রচার গাড়ি একটি হলুদ অটোরিকশা থেমে যায়। কিন্তু ঘটনাস্থলে পায়েচালিত এক রিকশাওয়ালার সঙ্গে তর্কে লিপ্ত হয় প্রচার গাড়ির লোকজন। একপর্যায়ে হাতপাখা মার্কা প্রচার গাড়িটি পেছনে না তাকিয়েই,পেছনের দিকে চলতে থাকে। এতে পেছনে থাকা মোটরসাইকেলটির সামনের অংশ মারাত্মক ক্ষতি হয়। এবং লুকিং গ্লাস ভেঙে যায়। এমনকি ঘটনাস্থলে বসে ভুক্তভোগী যুবককে দেখে নেওয়ার হুমকি দেয় হাতপাখা মার্কার কর্মীরা। ভুক্তভোগী যুবক মাহবুব হোসেন বলেন, “হাতপাখা মার্কার প্রচার গাড়ির খামখেয়ালিতে আমার বাইকের ক্ষতি হয়েছে তাতে আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু তারা আমার সঙ্গে উগ্র আচরণ করেছে। এমনকি হুমকি ধামকি দিয়েছে। যে কারণে থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছি। বেপরোয়া গতিতে গাড়ী চালানোর কারণে আমি নির্বাচন কমিশনেও লিখিত অভিযোগ করবো।” কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখতেছি।

 

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব