আপডেট: June 17, 2023
স্টাফ রিপোর্টার
পূর্ব শত্রুতার জের ধরে এক গৃহবধূকে দা দিয়ে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকাল আটটার দিকে নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার গ্রামে এ ঘটনা ঘটে। এসময়ে আহত গৃহবধূ লিপি আক্তার নদীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নদী ওই গ্রামের মোঃ বাবু খানের স্ত্রী। বাবু খান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার স্ত্রীকে দা দিয়ে কুপিয়েছে প্রতিপক্ষ রিপন খান ও তার স্ত্রী
শামীমা আক্তারসহ ৩/৪ জন যুবক। এমনকি তাকে টেনেহিঁচড়ে রাস্তার ওপর ফেলে বুকের ওপর পাড়ায়। নিষেধ করলেও ওরা শোনেনি। তবে এ ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে স্থানীয় বাসিন্দা ফাতেমা বেগম জানান, এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।






