ক্যান্সার ও বন্ধ্যাত্ব রোগীদের সেবায় বরিশালে এসেছেন ৩ জন ডাক্তার..

আপডেট: June 22, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

 

রিপোর্ট,শিকদার মাহবুবঃ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) সার্জিক্যাল অনকোলজি বিভাগে একজন ও রিপোড্রাক্টিভ এন্ড এন্ড্রোক্রাইনোলজি এন্ড ইনফ্রালিটি বিভাগে দুইজন ডাক্তার যোগদান করেছেন। শেবামেকে লেকচারারের পাশাপাশি তারা শেবামেক হাসপাতালেও ক্যানসার ও বন্ধ্যাত্ব রোগীদের সেবা প্রদান করবেন। যা দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটি সুখবর। ক্যানসার ও বন্ধ্যাত্ব রোগীরা এখন থেকে নিয়মিত চিকিৎসা পাবে। জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক গত ১০মে কলেজে যোগদান করেন সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ গিরীন চন্দ্র বিশ্বাস। এরপর ১৪মে রিপোড্রাক্টিভ এন্ড এন্ড্রোক্রাইনোলজি এন্ড ইনফ্রালিটি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ ইসরাত জাহান ও ১৫মে সহকারী অধ্যাপক ডাঃ খালেদা নাসরিন যোগদান করেন। কথা হলে ডাঃ গিরীন চন্দ্র বিশ্বাস বলেন, “আমি সার্জারী বিভাগে ক্যানসার রোগীদের নিয়মিত অপারেশন করছি। তাছাড়া নতুন ক্যানসার হাসপাতালে কাজ করতে কতটা সময় লাগবে তা উর্ধ্বতন কতৃপক্ষ বলতে পারবে।” এদিকে ডাঃ খালেদা নাসরিন বলেন, “একমাস হয়েছে কলেজে যোগদান করেছি। কিন্তু সবকিছু সেটআপ করতে আরও একমাস সময় লাগবে। আমাদের জন্য নির্ধারিত কক্ষ দেয়নি কতৃপক্ষ। সবকিছু মিলিয়ে কোরবানি ঈদের পর রোগীদের চিকিৎসা সেবা দিতে পারবো। এখন কলেজে ক্লাস নিচ্ছি আর একটু ঘোরাঘুরি করে সময় কাটাচ্ছি।”
অন্যদিকে কলেজ প্রিন্সিপাল অধ্যক্ষ ডাঃ শাহিন বলেন, “তিনজন ডাক্তার যোগ দিয়েছেন। এটা বরিশালবাসীর জন্য সুখবর। কিন্তু হাসপাতালে তারা চিকিৎসা সেবা দিচ্ছে কিনা সে বিষয়ে আমার জানা নেই।”

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব