বরিশালে প্রতিবন্ধী গৃহবধূকে কোপানোর অভিযোগ

আপডেট: June 25, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

 

স্টাফ রিপোর্টার
জমিজমা বিরোধের জের ধরে নামাজ আদায়ের সময় বাক ও শ্রবণ প্রতিবন্ধী হাজেরা খাতুন নামে এক গৃহবধূকে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার সন্ধ্যায় বরিশাল নগরীর রোকেয়া আজিম সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এসময়ে আহত গৃহবধূকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত গৃহবধূ ওই এলাকার রশিদ হাওলাদারের তালাকপ্রাপ্তা স্ত্রী। যে কারণে বাবার বাড়িতে বসবাস করেন। তার বাবা মোসলে উদ্দিনের মৃত্যুর পর আপন ভাই জমিজমা বিরোধের জের ধরে একাধিকবার তাকে মারধর করে। অবৈধভাবে প্রতিবন্ধী হাজেরা খাতুনের জমি দখল করে ভাই কালাম। এর প্রতিবাদ করার কারণে কালাম ও তার ছেলে ধারালো দা দিয়ে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করে। আহতের বোন কুলসুম বেগম বলেন, জমিজমা বিরোধের জের ধরে রবিবার ঠিক মাগরিবের নামাজরত অবস্থায় তাকে কোপানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। এদিকে কাউনিয়া থানার এসআই ডুমুল রায় বলেন, হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূর খোঁজ নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের পরিবারকে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

 

 

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব