কাঁঠালিয়ায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার

আপডেট: July 1, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

 

স্টাফ রিপোর্টারঃ
কাঁঠালিয়া উপজেলার বীনা পানি বাজার এলাকা থেকে ৮০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত তিনটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন- যশোর জেলার ঝিকরগাছার ফেন্সিডিল ব্যাবসায়ী বাবলু রহমান দফাদার ওরফে বাবলু ও জয়দেব দাস। কাঁঠালিয়া থানার এসআই মোঃ মহিউদ্দিন আহমেদ বলেন,ঝালকাঠি জেলার পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল স্যারের দিক নির্দেশনায় ও কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে ৮০ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ফেন্সিডিল বহনকারী একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এসআই মোঃ মহিউদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় থানায় আমি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেছি।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব