বাকেরগঞ্জে ড্রাম বিস্ফোরনে কর্মচারী আহত

আপডেট: December 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক
বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি গ্রামে ওয়ার্কশপে কাজ করার সময় স্টীলের ড্রাম বিস্ফোরনে এক কর্মচারী গুরুতর আহত হয়েছে। আজ রবিবার সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহত ওই কর্মচারীর নাম সাহিন আলী(৩০)। চরামদ্দি গ্রামের
মুনসুর আলীর ছেলে সে। আহত’র ভাই লিমন বলেন, রবিবার সকাল এগারোটার দিকে সাহিন আলী ওয়ার্কশপে কাজ করছিল। একটি স্টীলের ড্রাম জ্বালাই করতে গেলে বিস্ফোরনের ঘটনা ঘটে। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ার কারণে রবিবার দুপুরেই সাহিন আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব