অপকর্মে জড়িত চিকিৎসকদের লাগাম টেনে ধরবে কে ?

আপডেট: August 18, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

 

২০০১ সাল থেকে প্রশ্নফাঁস চক্রে জড়িত রয়েছে একদল বিপথগামী চিকিৎসক। তবে এসব অপকর্মে জড়িত একাধিক চিকিৎসককে গ্রেফতারও করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টাকার বিনিময়ে বিক্রি করা প্রশ্নে কতজন চিকিৎসক পাশ করেছে কিংবা কতজন সরকারি চাকরি করছেন তাও আমাদের জানা দরকার। তা নাহলে বাংলাদেশের চিকিৎসা সেবা ব্যবস্থা ধ্বংস হতে সময় লাগবে না। এসব চিকিৎসকদের তালিকা করা অতীব প্রয়োজন। যদি নেশায় আসক্ত কোনো চিকিৎসক রোগীর শরীরে অস্ত্রোপচার করে তা হবে বিপজ্জনক। এদের কাছ থেকে জাতি কিছু আসা করে না। প্রাণ বাঁচানোর পরিবর্তে ঘটতে পারে বিপরীত ঘটনা,ঘটছেও বটে। সুতরাং সাধু সাবধান, নিজেরা অপকর্মে জড়িয়ে অন্যদের ঘাড়ে দোষ চাপানো বন্ধ করুন। অন্যথায় হিতে বিপরীত হতে পারে। আজকাল মানুষ হাসপাতালে গিয়ে সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না বলে প্রায়ই অভিযোগ উঠছে। এসবের অন্যতম কারণ হচ্ছে পরীক্ষায় নকল করে পাশ করা। যারা টাকার বিনিময়ে পরীক্ষায় পাশ করে ডাক্তারি সার্টিফিকেট অর্জন করেছে। এদের দাপটে হাসপাতাল প্রশাসনেও অস্থিরতা বিরাজ করছে। মাঝেমধ্যেই রোগী ও স্বজনরা কতিপয় চিকিৎসকের হাতে লাঞ্চিত হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলামোকদ্দমা করতে গেলেও পড়তে হয় বিপাকে। কারণ হাসপাতালের গেট আটকে দিয়ে চারদেয়ালে বন্দি হয়ে নিজেরাই কর্মবিরতি পালন করে। দেখা গেছে, তারা কখনও হাসপাতাল এরিয়ার বাহিরে এসে রাস্তাঘাট আটকাতে পারে না। রোগীরাই তাদের প্রধান অস্ত্র! এসবের মানে হলো তারা চারদেয়ালের মধ্যে সীমাবদ্ধ ! সর্বশেষ জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও চিকিৎসকরা জড়িয়ে পড়েছে। যা-কিছু হোক চিকিৎসকদের এসব অপকর্মের সমাচার থেকে নিজেদেরকেই বেড়িয়ে আসতে হবে। অন্যথায় চিকিৎসকদের লাগাম টেনে ধরা অসম্ভব……..

লেখক ও সাংবাদিক
..***শিকদার মাহবুব

 

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব