আপডেট: August 23, 2023
স্টাফ রিপোর্টার:: উজিরপুরে এক অসহায় বিধবা গৃহবধূর ক্রয়কৃত জমিতে জোরপূর্বক ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। উজিরপুর উপজেলার ভরসাকাঠী ইউনিয়নের পুরান জয়শ্রী গ্রামের বারেক হাওলাদারের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। জয়শ্রী গ্রামের মৃত মাহাবুবের স্ত্রী বিলকিস খানম অভিযোগ করে বলেন,আমি একজন বিধবা নারী। স্বামী বেঁচে থাকলে হয়তো আজ এমনটা হতো না। ২০১৯ সালে ৬ লক্ষ ৩৭ হাজার টাকার বিনিময়ে আমি ছেচল্লিশ শতাংশ জমি ক্রয় করি। স্থানীয় সুধীরচন্দ্র বেপারী,রঙ্গলাল বেপারী ও বাবুলাল বেপারী ওই জমির দাতা ছিলেন। কিন্তু দুর্ভাগ্য আমার। ক্ষমতার দাপটে স্থানীয় বারেক হাওলাদার, তার ছেলে সোহেল হাওলাদার ও সাইফুল হাওলাদারসহ তাদের সাঙ্গপাঙ্গরা আমার জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করতেছে। আমি তাদেরকে ঘর নির্মাণে বাধা দিলে আমার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে তারা। দাবিকৃত চাঁদাবাজির টাকা না দেওয়ার কারণে তারা আমার ও পরিবারের ওপর প্রভাব বিস্তার করে আসছে। এমনকি আমার পরিবারকে বিভিন্ন সময়ে বিভিন্ন মারফতে হুমকিধামকি দিয়ে আসছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তবে এসব অভিযোগ প্রতিপক্ষ মালেক হাওলাদার ও তার পরিবার অস্বীকার করেন। অন্যদিকে জোরপূর্বক ঘর নির্মাণ করার ঘটনায় আদালতে মামলা দায়ের করবেন বলে জানায় ভুক্তভোগী পরিবার।






