চরফ্যাশনে দুই গাড়ির চাপায় আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেট: December 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার চরফ্যাশন বাসস্ট্যান্ডে দুই গাড়ির মাঝে চাপা পড়ে আহত মাদ্রাসা শিক্ষার্থী নয়ন (১৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার রাত ১১টা ২০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নয়ন চরফ্যাশন উপজেলার দক্ষিণ বয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। জানা গেছে, নয়ন তার বাবা-মায়ের সঙ্গে অভিমান করে চরফ্যাশন থেকে ভোলা চলে যায়। পরে অভিমান ভাঙলে বাসযোগে নয়ন তার গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়। ১লা ডিসেম্বর বেলা বারোটার দিকে চরফ্যাশন বাসস্ট্যান্ডে বাস থেকে নামার সময়ে একটি বোরাক গাড়ি এসে নয়নকে চাপা দেয়। দুই গাড়ির মাঝে চাপা পড়ে নয়ন গুরুতর আহত হয় । এসময় নয়নকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য শেবামেক হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় নয়নের মৃত্যু হয়। শেবামেক হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম বলেন,আজ মঙ্গলবার নয়নের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব