আপডেট: August 27, 2023
স্টাফ রিপোর্টার::
দাবীকৃত ৫ লক্ষ টাকা না দেওয়ার কারণে এক ব্যবসায়িকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এসময়ে আহত ব্যবসায়ি কেএম মাসুদ রেজাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রেজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, ২০১৭ সালে ৩.৬৬ শতাংশ জমি ক্রয় করে আমি ও আমার পরিবার। ক্রয়কৃত জমিতে দোকান ও বসতঘর নির্মাণের কাজ চলতেছে। প্রতিপক্ষ ক্রয়কৃত জমিতে দোকান ও বসতঘর নির্মাণের কাজ করা বাবদ আমাদের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এমনকি মামলা দিয়ে ঘায়েল করারও চেষ্টা করে। কিন্তু আদালত আমাদের পক্ষে ওই মামলার রায় দিলে ক্ষিপ্ত হয় তারা। একপর্যায়ে রবিবার সকালে জিআই পাইপ ও লাঠি দিয়ে আমাকে পেটায় স্থানীয় ওসমান চৌকিদার,তার ছেলে রিয়াজ চৌকিদার ও সামুন সিকদারসহ ৩/৪ জন যুবক। তবে এ ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বন্দর থানার এসআই বশির নক্তি জানান, আদালতের রায় পেয়েছে ব্যবসায়ি কেএম মাসুদ রেজার পরিবার। তবে আজ সকালে রেজাকে মারধর করা হয়েছে শুনেছি। কিন্তু থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।






