আপডেট: December 7, 2021
নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী জেলার মহিপুরে রহস্যজনক কারনে বিষপানে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত ওই গৃহবধূর নাম ঝুমুর হাওলাদার। মহিপুর উত্তর মনষাতলী গ্রামের রুবেল হাওলাদারের স্ত্রী সে। এর আগে শ্বশুরালয়ে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায় ঝুমুর। ৫ ডিসেম্বর ঝুমুরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ৬ ডিসেম্বর রাত নয়টায় শেবামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঝুমুর মারা যায়। ৭ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে ঝুমুরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশ সদস্য মোঃ সফিক।






