আপডেট: September 5, 2023
স্টাফ রিপোর্টার::
পূর্ব শত্রুতার জের ধরে এক সিএনজি চালক ও তার মায়ের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাত সাড়ে আটটার দিকে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের উত্তর চরআইচা
গ্রামে এ ঘটনা ঘটে। এসময়ে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন ওই গ্রামের নুরুল হকের ছেলে মোঃ হাসান ও তার স্ত্রী নাসিমা বেগম। হাসপাতালে আহত অবস্থায় মোঃ হাসান বলেন,পূর্ব শত্রুতার জের ধরে আমাকে ও আমার মায়ের ওপর হামলা চালায় একই গ্রামের মৃত হাতেম মাঝির ছেলে হারুন মাঝি,ইব্রাহিম মাঝির ছেলে সিয়াম মাঝি,আইয়ুব আলী মাঝির ছেলে তপু মাঝি,মামুন মাঝির ছেলে হৃদয় মাঝি ও সুলতান হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার,রাকিব হাওলাদারসহ ৪/৫ জন । এসময়ে হারুন মাঝি আমাকে বাংলা দা দিয়ে মাথায় কোপায় ও সিয়াম মাঝি লাঠি দিয়ে আমার ডান পা ভেঙে দেয়। অন্যদিকে আহতের মা নাসিমা বেগম বলেন,আমার ছেলেকে মারধরের হাত থেকে বাচাতে গেলে আমাকেও মারধর করে। আমার চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে নিয়ে রাস্তার ওপর ফেলে বুকের ওপর লাথি মারতে থাকে। আমি নিষেধ করলেও ওরা শোনেনি। এদিকে এ ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।






