বাবুগঞ্জে মেম্বারের শেল্টারে এক শ্রমিককে কোপানোর অভিযোগ

আপডেট: October 23, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

 

স্টাফ রিপোর্টার::
বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের স্থানীয় মেম্বার সাহালম ও কবির সরদারের শেল্টারে এক শ্রমিককে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে। হামলায় আহত শ্রমিক আনিচ হাওলাদারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনিচ পেশায় একজন রাজমিস্ত্রী ও একই এলাকার আঃ সত্তার হাওলাদারের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিচ হাওলাদার বলেন, জমিজমা বিরোধ ও এক গৃহবধূর সাথে সখ্যতার জের ধরে স্থানীয় মেম্বার সাহালম ও কবির সরদারের শেল্টারে আমাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সালাম, আলামিন, জয়নব বিবি ও নুপুর। এদিকে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, স্থানীয় গৃহবধূ নুপুরের সঙ্গে সখ্যতা থাকার কারনে মেম্বার সাহালম তাদের পক্ষ নিয়ে এই হামলায় মদদ দেয়। তবে মেম্বার কবির সরদার সাহালমের বন্ধু হওয়ার কারণে এই অপকর্মে লিপ্ত রয়েছে। এদিকে গৃহবধূ নুপুর তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদেরকে মারধর করেছে সেকারণেই আমরা আনিচের ওপর হামলা চালিয়েছি। অন্যদিকে স্থানীয় মেম্বার সাহালম বলেন, আনিচকে মারধর করেছে সঠিক। তবে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরলে সালিসির মাধ্যমে বিষয়টি মিমাংসা করে দেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব