আপডেট: December 11, 2023
স্টাফ রিপোর্টার::ঝালকাঠির সৎ ও সাহসী জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন বরিশাল বিভাগীয় ডিজিটাল মেডিকেল সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ। গতকাল রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসক কক্ষে এই শুভেচ্ছা বিনিময় হয়। এসময় উপস্থিত ছিলেন সুদক্ষ জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ও তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটগন ও বরিশাল বিভাগীয় ডিজিটাল মেডিকেল সাংবাদিক পরিষদের সভাপতি শিকদার মাহবুব ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান সরদার,ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস.এম.রাজ্জাক পিন্টু,সাংবাদিক রেজাউল ইসলাম(নবাব),সাংবাদিক জিহাদ হাসান,সাংবাদিক সাজু খান,সাংবাদিক সৈয়দা তুবা নাহার প্রমুখ। এসময় বর্তমান প্রেক্ষাপটে নানান বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।






