মাওলানা হলেন সাংবাদিক পরিবারের সদস্য…. 

আপডেট: February 2, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার::সাংবাদিক পরিবারের সদস্য ও হাফেজ মুহাম্মদ মারুফ হুসাইন দাওরা হাদীস (মাস্টার্স) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বরিশাল জামিআ ইসলামিয়া মাহমুদীয়া মাদরাসা থেকে ২০২৩-২০২৪ সালে তিনি দাওরা হাদীস (মাস্টার্স) উত্তীর্ণ হন। গতকাল  বৃহস্পতিবার দুপুরে মাহমুদীয়া মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত দস্তারবন্দী সম্মেলনে শাইখুল হাদীস হাসান আহমাদ হাফেজ মুহাম্মদ মারুফ হুসাইনের মাথায় পাগড়ি পড়িয়ে দেন। মাওলানা মুহাম্মদ মারুফ হুসাইন বরিশাল শহরের উত্তর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা মোঃ নিরব শিকদারের ছেলে। এছাড়াও সাংবাদিক শিকদার মাহবুবের ছোট ভাই সে। তার সর্বাঙ্গীণ উন্নতি ও মঙ্গল কামনায় পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব