আপডেট: March 8, 2024
স্টাফ রিপোর্টার::পোর্ট রোড ঘাট ইজারাদার স্টাফদের পক্ষ থেকে বরিশাল জেলা মৎস্য আড়ৎদার এসোসিয়েশনের সভাপতি খান মোঃ হাবিব ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল জব্বারকে ফুলেল শুভেচছা জানানো হয়। আজ শুক্রবার রাত নয়টার দিকে পোর্ট রোড মৎস্য ভবনে এ শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড স্বনামধন্য কাউন্সিলর খান মোহাম্মদ জামাল হোসেন,সাংবাদিক শিকদার মাহবুব,হাফেজ মাওলানা মুহাম্মদ মারুফ হোসাইনসহ বরিশাল জেলা মৎস্য আড়ৎদার এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এসময়ে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও স্টাফদের মধ্যে রাতের খাবারের আয়োজন করা হয়। আতশবাজি ফোটানোর মধ্যে দিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে সকল স্টাফ।






