আপডেট: March 17, 2024
রিপোর্ট,শিকদার মাহবুব★★★বরিশাল জেলা মৎস্য আড়ৎদার এসোসিয়েশনের সভাপতি খান মোঃ হাবিবের উদারতায় হাজারও মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে পোর্ট রোড এলাকায়। এছাড়াও বরিশালের কিছুসংখ্যক ঘাট খান হাবিব ইজারা পাওয়ায় তার অধীনে মোট কর্মসংস্থান হাজারও ছাড়িয়ছে। ঘাট ও বাজারে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে তিনি এ কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন। এখানে কর্মরত মানুষগুলোকে ইজারার টাকা তোলার দায়িত্ব দেয়া হয়েছে। পোর্ট রোড বাজারে কর্মরত তামিম মাহমুদ বলেন, “আমি আগে বরিশাল সিটি কর্পোরেশনের অধীনে চাকরি করতাম। কর্পোরেশনের সাবেক মেয়র আমাকে কোনোরকম অযুহাত ছাড়াই চাকরিচ্যুত করেন। কিন্তু খান হাবিব ভাই বর্তমান মেয়রের আমলে পোর্ট রোড বাজার ইজারা নেওয়ার পর থেকেই আমাকে এখানে কর্মসংস্থানের সৃষ্টি করে দেন। তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি আমি।”
এদিকে বরিশাল জেলা মৎস্য আড়ৎদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ আব্দুল জব্বার জানান,”বরিশালে নিম্ন আয়ের মানুষগুলোর কাজের কেন্দ্রস্থলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পোর্ট রোড বাজার। এটা মৎস্য সরবরাহের একটি মূল ঘাটি। এখানে অনেকেরই কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।”
বরিশাল জেলা মৎস্য আড়ৎদার এসোসিয়েশনের সভাপতি খান মোঃ হাবিব বলেন,”পোর্ট রোড বাজারসহ একাধিক বাজারে মৎস্য অর্থনীতিতে রূপান্তরের পদক্ষেপ নেয়া হয়েছে। পাশাপাশি খেয়াঘাট ও লঞ্চঘাটগুলোতে ভালো বেতনের কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের। যা অনেক পরিবারকে জীবিকানির্বাহর ক্ষেত্রে সচল রাখবে। আমি চাই আমার মৃত্যুর আগমুহূর্তে নয় আমার মৃত্যুর পরেও যেন শ্রমিকরা এখানে কাজ করে তাদের জীবিকানির্বাহ করে।”






