আপডেট: April 13, 2024
স্টাফ রিপোর্টার:::বামনা উপজেলায় জমিজমা বিরোধের জের ধরে ৩ জনকে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে বামনা উপজেলার রামনা ইউনিয়নের গোলাকাটা কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহতদের উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহতরা হলেন গোলাকাটা কড়ইতলা গ্রামের মৃত ওয়াহেদ জমাদ্দারের স্ত্রী সাহেরা বেগম,তার মেয়ে আকলিমা বেগম ও বাচ্চু জমাদ্দারের স্ত্রী নিলুফা বেগম। হাসপাতালে আহত অবস্থায় আকলিমা বেগম বলেন,পূর্ব শত্রুতা ও জমিজমা বিরোধের জের ধরে আমাকে, আমার মা ও ভাবিকে রাম দা দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। এছাড়াও জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করে আমাদেরকে। এই হামলা চালায় একই এলাকার মৃত রশিদ খানের ছেলে রিমন খান,শহিদ খানের ছেলে মাহফুজ খান,শাজাহান খানের ছেলে সুমন খান ও শাকিল খানসহ অজ্ঞাত কয়েকজন যুবক। এমনকি প্রতিপক্ষ শাজাহান খান ও শহিদ খান আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আহত নিলুফা বেগম বলেন,আমাদের ওপর হামলাকারী শহিদ খান ও মাহফুজ খানকে আটক করে ইতিমধ্যে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বামনা থানার ওসি মোঃ মাইনুল ইসলাম বলেন, হামলার ঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। মামলার ২ জন আসামিকে আটক করা হয়েছে।






