আপডেট: June 27, 2024
স্টাফ রিপোর্টার::জমিজমা বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা বারোটার দিকে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের হায়াতসার গ্রামে
এ ঘটনা ঘটে। এসময়ে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন নজরুল ইসলাম ও তার স্ত্রী নাজমা বেগম। হাসপাতালে আহত অবস্থায় নাজমা বেগম বলেন,জমিজমা বিরোধের জের ধরে একই গ্রামের আমিনুল বিশ্বাস, হাফিজুল বিশ্বাস,সফিউল বিশ্বাস ও রফিক হাওলাদারসহ ৪/৫ জন আমাকে ও আমার স্বামীকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে।
এমনকি আমার চুলের মুটি ধরে টেনেহিঁচড়ে মাটির ওপর ফেলে বুকে লাথি মারে। আমি নিষেধ করলেও ওরা শুনেনি। এ ঘটনায় কাউনিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান নজরুল ইসলাম।






