আপডেট: August 24, 2024
কলাপাড়া প্রতিনিধি::কলাপাড়া উপজেলায় চাকরি জাতীয়করণ দাবীতে আরপিসিএল নরেন কো কতৃক নিয়োজিত আনসার সদস্যরা কর্মবিরতি ও ভিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আজ শনিবার বেলা ১২ টার দিকে পটুয়াখালী জেলা কার্যালয়ে আরপিসিএল’র প্রধান ফটকে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এ সময় কলাপাড়া আরপিসিএল সহকারী প্লাটুন কমান্ডার প্রনয় মন্ডল ও আজহারুল ইসলাম বলেন, ১৯৪৮ সাল থেকে বৈষম্যের শিকার আমরা। আর বৈষম্যের শিকার হতে চাই না। বৈষম্যর অবসান দাবিতে আমরা আনসার সদস্যরা আজ থেকে কর্মবিরতি ঘোষণা করলাম। আমাদের সকলকে জাতীয়করণ করতে হবে। এক্ষেত্রে অন্তঃর্বতি সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস স্যারের সুদৃষ্টি কামনা করছি আমরা।
কর্মসূচি পালনের সময় ” ড. মোঃ ইউনুস স্যারের বাংলায় বৈষম্যর ঠাই নাই” বলে স্লোগান দেন আনসার সদস্যরা।






