মঠবাড়িয়ায় স্কুক শিক্ষককে কোপানোর অভিযোগ 

আপডেট: September 6, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার::জমিজমা বিরোধের জের ধরে এক স্কুল শিক্ষককে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিশাখালি ইউনিয়নের টিআরখালি গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত স্কুল  শিক্ষক মোঃ শফিকুল ইসলামকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আহত শফিকুল ইসলাম ১০৫নং টিআরখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় শফিকুল ইসলাম বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে গত সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আমি হাল চাষ করতে যাই। এসময়ে হালচাষ করতে বাধা দেয় আমার সেজ ভাই ফরিদ হাওলাদার,তার স্ত্রী মরিয়ম বেগম ও সেলিম মিয়া। আমি এসবের প্রতিবাদ করলে ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। হামলায় অংশ নেয় ফরিদ হাওলাদার,তার স্ত্রী মরিয়ম বেগম ও সেলিম মিয়াসহ ৭/৮ জন। এসময়ে হামলার হাত থেকে বাঁচাতে আমার মেজ ভাই এগিয়ে তাকেও পেটানো হয়। শফিকুল ইসলাম বলেন, ফরিদের বিরুদ্ধে ওই এলাকার মানুষের সঙ্গে একাধিক মামলা চলমান রয়েছে। এমনি এসব মামলায় ফরিদ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব