সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার….

আপডেট: November 21, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঝালকাঠির রাজাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুরে যাওয়ার পথে শাহজাহান ওমরের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় শাহজাহান ওমর রাজাপুর থানায় হামাকারীদের বিরুদ্ধে অভিযোগে দায়ের করতে আসেন। পরে সেখান থেকে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে গ্রেফতার হওয়া পর শাহজাহান ওমর সাংবাদিকদের বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, এসব মিথ্যা মামলা আমার জন্য কোনো ঘটনাই না। আমি আবারও এদেশের এমপি হব মন্ত্রী হব।

অপরদিকে শাহজাহান ওমরকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গণহত্যায় অভিযুক্ত করে তাকে ওই সব মামলায় আসামি করা এবং তা ফাঁসির দাবিতে ঝালকাঠি ও রাজাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব