আপডেট: November 25, 2024
অনলাইন ডেস্ক:::
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। সকালে নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা চলতি মৌসুমের এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
আজ সোমবার আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
এ ছাড়া এ সময় দিনাজপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস বলেছে, সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতে তাপমাত্রা কমতে পারে। এ ছাড়া আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।






