রাজশাহীতে আ’লীগ নেতাসহ গ্রেফতার ২৬

আপডেট: November 28, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

 

অনলাইন ডেস্ক:::  রাজশাহীতে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একজন, মাদক মামলায় দু’জন, অন্যান্য অপরাধে ১৮ জন এবং ওয়ারেন্টভূক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

আরএমপির মিডিয়া সেল জানায়, ‘নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার রেজাউল করিম পল্টু (৪০) রাজশাহীর তেরখাদিয়া উত্তরপাড়া ডাবতলার মোড় এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি নগরীর ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।’

ADVERTISEMENT

ADVERTISEMENT
আরো সংবাদ
হাসিনা সংখ্যালঘুদের ব্যবহারের চেষ্টা করছে : টুকু
বড়াইগ্রামে আ’লীগ নেতার হুমকিতে বাড়িছাড়া ব্যবসায়ী
রাজশাহীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সিকাণ্ডে গ্রেফতার ৩
ADVERTISEMENT

চিন্ময়ের গ্রেফতারে কুমিরের কান্না কাঁদছে শেখ হাসিনা : রিজভী
সাঁথিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা
রায়গঞ্জে বৃদ্ধের লাশ উদ্ধার

premium cement

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব