বাবুগঞ্জে আবুল হাসানাত আব্দুল্লাহ’র ৭৭ তম জন্মদিন পালিত

আপডেট: December 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বাবুগঞ্জ প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ণ ও পরীবিক্ষণ কমিটির (মন্ত্রী পদমর্যাদায়) আহ্বায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ৭৭ তম জন্মদিন উপলক্ষে বাবুগঞ্জে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাবুগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে হলরুমে দোয়া-মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে তার ৭৭তম জন্মমদি পালন করা হয়। জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমীনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, সহকারী কমিশনার (ভূমি) মো.মিজানুর রহমান, এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার, বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মন্নান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান হিমু, দেহেরগতি ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান, রহমতপুর ইউনিয়ন চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, মাধবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু,কেদারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুব আলম মাসুম মৃধা, ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, ছাত্রলীগ নেতা ফাইজুল হক।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব