রূপাতলীর আওয়ামী লীগ নেতা শিপন গ্রেপ্তার

আপডেট: September 17, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

 

স্টাফ রিপোর্টার :::

কার্যক্রম নিষিদ্ধ বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী।

পুলিশ জানিয়েছেন, জুলাই আন্দোলনের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি কাওসার হোসেন শিপন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন।

কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহাবুব