আপডেট: December 13, 2021
নিজস্ব প্রতিবেদক
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে বরিশালে মামলা করা হয়েছে।
আজ সোমবার (১৩ ডিসেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।
আদালতের বরাত দিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু বরিশালটািইমসকে জানান, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় সাবক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলালের বিচারের দাবিতে বিরুদ্ধে বিএনপির পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক আবুল কালাম আজাদ মামলাটি করেন। আদালতের বিচারক গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।






