আপডেট: September 17, 2026
নলছিটি প্রতিনিধি::: ঝালকাঠির নলছিটিতে মো. সাইফুল ইসলাম লিটন হাওলাদার (২৬) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হয়েছেন। গত ২৯ আগস্ট সকাল ৭ টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি।
নিখোঁজ সাইফুলের মা মোসাঃ পারুল বেগম নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৭৯৯, তারিখ: ১৭/০৯/২০২৬) দায়ের করেছেন।
জিডি সূত্র ও পারিবারিক সূত্রে জানা যায়, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠী (হাওলাদার বাড়ী) এলাকার মৃত মোসারেফ হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম লিটন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
মাঝে মাঝে সুস্থ থাকলেও প্রায়ই তিনি বাড়ি থেকে না বলে বের হয়ে যেতেন এবং কিছুদিন পর আবার ফিরে আসতেন। তবে গত ২৯ আগস্ট সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার সময় তার সাথে কোনো মোবাইল ফোন ছিল না।
নিখোঁজ যুবকের শারীরিক বিবরণ:
উচ্চতা: অনুমান ৫ ফুট ৬ ইঞ্চি গায়ের রঙ: শ্যামলা মুখমণ্ডল: গোলাকার
স্বাস্থ্য: স্বাভাবিক চুল: ছোট ও কালো
পোশাক: পরনে জিন্স প্যান্ট ও গায়ে কালো গেঞ্জি ছিল।
ভাষা: তিনি আঞ্চলিক ভাষায় কথা বলেন।
কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা নিখোঁজের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের নম্বর: ০১৭৭৬২৫২৪৯৪ (মোসাঃ পারুল বেগম)






