বরিশালে গণঅধিকার পরিষদ নেতার পদত্যাগ

আপডেট: September 17, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠী প্রতিনিধি:::

দলের নীতি ও আদর্শ থেকে সরে যাওয়ার অভিযোগ তুলে গণঅধিকার পরিষদের সব পদ থেকে পদত্যাগ করেছেন মাহমুদুল হাসান সাগর। মাহমুদুল হাসান সাগর পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় সাধারণ সাংগঠনিক সম্পাদক এবং ঝালকাঠি জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পদত্যাগের কারণ জানতে চাইলে মাহমুদুল হাসান সাগর জানান, দল নীতির সঙ্গে অটল না থাকার কারণেই তিনি পদত্যাগ করেছেন। নীতির প্রশ্নে আপস করে তিনি রাজনীতি করতে চান না। তার কাছে রাজনীতির অর্থ জনগণের সেবা করা। আমি স্বেচ্ছায় এবং সজ্ঞানে গণঅধিকার পরিষদের সমস্ত পদ থেকে পদত্যাগ করছি। অনেক বেশি হতাশা নিয়ে দলটা ছাড়ছি। এই কথাগুলো লিখতে অনেক বেশি কষ্ট হয়েছে। তিল তিল করে ঝালকাঠিতে এই দলটাকে দাঁড় করিয়েছি।

তিনি আরও জানান, যখন এই দলটা ছাড়ছি পুরো আকাশটা যেন আমার মাথার ওপরে ভেঙে পড়েছে। কিন্তু আমি নীতি বিসর্জন দিয়ে রাজনীতি করি না। আমার কাছে রাজনীতি মানে জনগণের সেবা, এর ব্যতিক্রম কিছু নয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছি ,আমি।

তবে তার পদত্যাগের বিষয়ে গণঅধিকার পরিষদের জেলা বা কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহাবুব