আপডেট: December 19, 2021
নিজস্ব প্রতিবেদক
মেহেন্দীগঞ্জে ধান ভাঙার মেশিনে ওড়না পেচিয়ে এক শিশু গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলার মাঝবাড়ির চর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময়ে আহত শিশু মিথিলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। মিথিলা মাঝবাড়ির চর গ্রামের খোকন মৃধার মেয়ে। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় মিথিলা বলেন,সকালে ঘুম থেকে উঠে আমি মেশিনে ধান ভাঙতে শুরু করি । হঠাৎ ধান ভাঙার মেশিনে আমার ওড়না পেচিয়ে পড়ে গলায় ফাস পড়ে যায়।






