বাকেরগঞ্জে ৫ সন্তানের জননীর আত্মহত্যা

আপডেট: December 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক
বাকেরগঞ্জে পারিবারিক কলহর জেরে কীটনাশক পানে ৫ সন্তানের জননী জাহানারা বেগম আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার রাত ৮টায় বাকেরগঞ্জ উপজেলার সেওতা গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহন্ত্রী জাহানারা বেগম ওই গ্রামের এনায়েত খন্দকারের স্ত্রী। এনায়েত খন্দকার জানান, রবিবার রাতে সামান্য বিষয় নিয়ে জাহানারার সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে জাহানারা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। এসময়ে জাহানারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার তার মৃত্যু হয়। অন্যদিকে জাহানারা বেগমের বোনের ছেলে সোহেল জানায়,আমার খালা তার স্বামীর অত্যাচারে অতিষ্ঠ ছিল। গতকাল রাতে সামান্য বিষয় নিয়ে খালার সঙ্গে খালুর ঝগড়া হয় । ঝগড়ার একপর্যায়ে খালাকে মারধর করে খালু। পরে আমার খালা খালুর অত্যাচারে কীটনাশক পান করে আত্মহত্যা করে। এদিকে বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশ সদস্য মোঃ সফিক বলেন, আত্মহত্যার বিষয়টি রহস্যে ঘেরা। যে কারনে ময়নাতদন্ত শেষে আগামীকাল মঙ্গলবার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব