সিলেট বিভাগের বেষ্ট নার্সিং অফিসার মোঃ বোরহান উদ্দিন

আপডেট: December 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

#শিকদার মাহাবুব
সিলেট বিভাগের শ্রেষ্ঠ স্বাস্থ্যকর্মী নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোঃ বোরহান উদ্দিন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ ১০০ উপলক্ষ্যে স্বাস্থসেবায় তৃণমূল পর্যায়ে নিবেদিত ও কোভিড-১৯ প্রতিরোধ যুদ্ধে অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে এ সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। ১৬ই ডিসেম্বর সকালে বাংলাদেশ স্বাস্থ্য পরিবার সিলেট বিভাগীয় আঞ্চলিক পরিষদের আয়োজনে স্বাস্থ্য পরিচালকের বিভাগীয় কার্যালয়ে সম্মাননা পুরষ্কার ২০২১ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাস্থ্য পরিবার এর আহ্বায়ক এম.গৌছ আহমদ চৌধুরী,সিলেট স্বাস্থ্য বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডাঃ হিমাংশু লাল, ২৫০ শয্যা সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের উপ তত্বাবধায়ক (উপপরিচালক) ডাঃ মোঃ আনিছুর রহমান। এসময় সিলেট স্বাস্থ্য বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডাঃ হিমাংশু লাল রায় নার্সিং অফিসার মোঃ বোরহান উদ্দিনের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। দীর্ঘদিন সততার সাথে দায়িত্ব পালন ও নিয়মের মধ্যে থেকে চাকুরী করার সুবাদে নার্সিং অফিসার মোঃ বোরহান উদ্দিন শ্রেষ্ঠ সম্মান লাভ করেন। পাশাপাশি এমন গৌরব অর্জন করার কারনে বেষ্ট নার্সিং অফিসার মোঃ বোরহান উদ্দিনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন তার সহকর্মীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব