চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

আপডেট: October 2, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

  অনলাইন ডেস্ক::
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে দর্শনা থানা পুলিশ উপজেলার চণ্ডিপুর গ্রামে অভিযান চালিয়ে আবু সিদ্দিককে আটক করে। তাকে থানায় নেওয়ার সময় পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন পুলিশের হেফাজত থেকে আবু সিদ্দিককে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় লক্ষণ, ফরহাদসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়।

 

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব