আপডেট: October 2, 2026
অনলাইন ডেস্ক::
রাজবাড়ী সদর হাসপাতালের বিভিন্ন অনিয়ম, রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ নানা অভিযোগে তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আবদুল হান্নানকে ওএসডি করা হয়েছে। গতকাল রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এ প্রসঙ্গে ডা. হান্নানের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।






