বাগেরহাটের এসআই দ্বীপ মণ্ডল ক্লোজড: নেপথ্যে প্রেমকাহিনী

আপডেট: October 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

খুলনা প্রতিনিধি
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগে বাগেরহাট মডেল থানার এসআই দ্বীপ মণ্ডলকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম রাতে এসআই দ্বীপ মণ্ডলকে থানা থেকে প্রত্যাহারের কথা স্বীকার করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে আজ (রোববার) দুপুরে বিষ্ণুপুর ইউনিয়নের একজন প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে তার বসতবাড়ি থেকে এসআই দ্বীপ মণ্ডলকে আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে।

এসআই দ্বীপ মণ্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট অফিসার ছিলেন। যার সুবাধে ওই বড়িতে তার যাওয়া-আসা ছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব