আপডেট: December 23, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগীয় কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মোঃ আমিন উল আহসান। গতকাল জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন-২ শাখা এর উপ সচিব কে এম আল আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ প্রদান করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অভিলম্বে কার্যকর হবে।
আমিন উল আহসান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাট্রিজ করপোরেশন (বিসিআইসি) এর পরিচালক পদে কর্মরত ছিলেন এবং সরকারী কর্মচারী হাসপাতালের পরিচালক (বানিজ্য) হিসাবে বদলীর আদেশাধীন ছিলেন। প্রসঙ্গত গত ২০ ডিসেম্বর বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদলকে স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব হিসাবে পদোন্নতি পূর্বক বদলী করা হয়।






