ইঁদুর মারার ফাঁদে নোয়াখালীর কৃষকের মৃ/ত্যু

আপডেট: October 10, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

চট্রগ্রাম প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ধান খেতে ইঁদুর মারার জন্য দেওয়া বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ খাজা মাইনুদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গতকাল সকালে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ঘোরকাটা গ্রামে একটি ধান খেতের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঘোরকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাজা মাইনুদ্দিনের বাড়ি দক্ষিণ ঘোরকাটা গ্রামে। ওসি হযরত আলী মিলন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব