আপডেট: December 30, 2021
নুশরত পলি:
কোটালিপাড়ায় কাশের ওষুধ ভেবে কীটনাশক পান করে অসুস্থ হওয়া বৃদ্ধা রহিমা বেগমের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। রহিমা বেগম গোপালগঞ্জ কোটালিপাড়া দিখশিরা গ্রামের মোঃ আইনউদ্দিন মোল্লার স্ত্রী। রহিমা বেগমের ছেলে হাফিজুর রহমান বলেন, গত রবিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে আমার মা কাশের ওষুধ ভেবে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। এসময়ে তাকে অসুস্থ অবস্থায় কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমার মায়ের অবস্থা আশংকাজনক হওয়ার কারনে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার রাত সাড়ে এগারোটায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার মায়ের মৃত্যু হয়। এদিকে বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই মোঃ রুম্মান জানান,মৃত্যুর ঘটনা রহস্যজনক হওয়ার কারনে ময়নাতদন্ত শেষে ওই বৃদ্ধার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






