আপডেট: January 1, 2022
শিকদার মাহাবুব
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ আরও ১৬ জন যাত্রী হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। আজ শনিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে চিকিৎসাধীন ৯ জনের নাম কাটা হয়েছে। এর আগে গতকাল সোমবার ৭ জন চিকিৎসা শেষে তাদের বাড়ি ফিরেছে। তবে এখনও ১৬ জন অগ্নিদগ্ধ যাত্রী হাসপাতালের অস্থায়ী বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের অস্থায়ী বার্ন ইউনিটের নার্সিং অফিসার লিংকন দত্ত বলেন,গত দুই দিনে অগ্নিদগ্ধ ১৬ জন যাত্রী হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এখনও অগ্নিদগ্ধ ১৬ জন যাত্রী চিকিৎসাধীন রয়েছে। আশা করছি খুব শীঘ্রই তারাও চিকিৎসা শেষে নিজেদের বাড়ি ফিরবেন।






