আপডেট: November 7, 2026
স্টাফ রিপোর্টার, বরিশাল
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্ববায়ক সৈয়দ আকবরের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে বরিশাল নগরীর জেলখানার মোড় থেকে এ মিছিল বের হয়।
মহানগর বিএনপি নেতা সৈয়দ আকবরের নেতৃত্বে আসা মিছিলটি নগরীর টাউন হল এলাকার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।






