নেছারাবাদে বৃদ্ধকে কোপানোর ঘটনায় স্কুল শিক্ষক অসীমের বিরুদ্ধে মামলা

আপডেট: January 4, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:
বৃদ্ধকে কুপিয়ে জখমের ঘটনায় নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের দূর্গাকাঠী এজিএস মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষক অসীম হাওলাদার ও তার সহযোগী হিরা লাল খরাতির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত মাসের ২৯ ডিসেম্বর পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বৃদ্ধ অমল মিস্ত্রীর নিকটাত্মীয় মতিলাল খরাতি বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে বিচারক গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টরকে আগামী ৬ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। মামলায় নথিসূত্রে জানা যায়, গত মাসের ২০ ডিসেম্বর (সোমবার) দুপুর সাড়ে তিনটায় জমিজমা ও পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধ অমল মিস্ত্রীর ওপর অতর্কিত হামলা চালায় স্কুল শিক্ষক অসীম হাওলাদার ও তার সহযোগী হিরা লাল খরাতি। এসময় ধারালো অস্ত্রের আঘাতে অমল মিস্ত্রীর মুখমন্ডলে ও মাথায় জখম হয়। এমনকি শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম হয়। পরে অমল মিস্ত্রীকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এদিকে মামলা থেকে রেহাই পেতে শিক্ষক অসীম হাওলাদারের অনুসারী লক্ষী রানী খরাতিকে দিয়ে আদালতে পাল্টা মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে লক্ষী রানী খরাতি সত্তর বছরের এক বৃদ্ধা। ওই বৃদ্ধাকে টাকার লোভ দেখিয়ে শিক্ষক অসীম হাওলাদার ফুসলিয়ে আদালতে এ মামলা দায়ের করেছে। বৃদ্ধকে কোপানোর ঘটনায় শিক্ষক অসীম হাওলাদারের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষও ক্ষোভে ফুসছে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব