নার্স পুতুল সুতারকে স্ট্যান্ড রিলিজ……

আপডেট: January 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে প্রশাসনিক কাজে জটিলতা সৃষ্টির কারণে সিনিয়র স্টাফ নার্স ও পুরুষ সার্জারী ওয়ার্ডের ইনচার্জ পুতুল সুতারকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। পুতুল সুতারকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন কর্মস্থল দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগামী ৮ জানুয়ারির মধ্যে যোগদান করার নির্দেশ দিয়েছে নার্সিং অধিদপ্তর। নির্দেশ অমান্য করলে সিনিয়র স্টাফ নার্স পুতুল সুতারের বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। শেবামেক হাসপাতালে কর্মরত শতাধিক নার্স জানান,কর্মস্থলে পুতুল সুতার নানা রকম জটিলতা সৃষ্টি করতো। নার্সদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করেছে সে।এছাড়াও রোগীদের সাথে খারাপ আচরণ করারও অভিযোগ রয়েছে পুতুল সুতারের বিরুদ্ধে।সাক্ষাতে কথা হলে সিনিয়র স্টাফ নার্স পুতুল সুতার বলেন,কী কারণে বদলি করা হয়েছে তা আমার জানা নেই। তবে বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হলে হাসপাতালের সহকারী পরিচালক এস.এম.মনিরুজ্জামান শাহিন (প্রশাসন) বলেন, স্ট্যান্ড রিলিজের বিষয়টি আমি শুনেছি। কিন্তু হাতে এখনও কোন কাগজ পাইনি। অন্যদিকে হাসপাতাল পরিচালক ডাঃ সাইফুল ইসলাম জানান, পুতুল সুতারকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ সংক্রান্ত একটি চিঠি আমি হাতে পেয়েছি।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব