লামছড়িতে মেম্বারের শেল্টারে যুবককে চোঁখ বেধে নির্যাতন

আপডেট: January 18, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

লামছড়িতে মেম্বারের শেল্টারে যুবককে চোঁখ বেধে নির্যাত

নিজস্ব প্রতিবেদকব

রিশালেমে ম্বারের শেল্টারে যুবককে তুলে নিয়ে চোখ বেধেনির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে সোয়া দুইটার দিকে বরিশাল সদর উপজেলার লামছড়ি সংলগ্ন গাজীর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এসময়ে গুরুতর আহত অবস্থায় ওই যুককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ওই যুবকের নাম মোঃ আশরাফ হাওলাদার। গাজীর খেয়াঘাট এলাকার মৃত নুর হাওলাদারের ছেলে সে। হামলায় আহত আশরাফ আলী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় মেম্বার ও ইয়াবা ব্যাবসায়ী রাসেল হাওলাদার ও তার সহযোগী বাবু ওরফে ল্যাপটপ বাবু,আলামিন, শাওনসহ ৪/৫ যুবক পিস্তল ও রামদা ঠেকিয়ে আমাকে পলাশপুর থেকে জোরপূর্বক তুলে নিয়ে গাজীর খেয়াঘাট এলাকায় নিয়ে যায়। এসময় স্থানীয় মেম্বার রাসেলের বাসায় নিয়ে আমার হাত-পা ও চোঁখ বেধে লোহার রড ও রামদা দিয়ে কুপিয়ে জখম করে। পরে নদীর পাড়ে নিয়ে আরেক দফায় নির্যাতন করে।

বিষয়টি নিয়ে কথা হলে কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, যুবকের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
প্রকাশক ও সম্পাদকঃ শিকদার মাহাবুব