আপডেট: January 20, 2022
নিজস্ব প্রতিবেদক
হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ও মাদক উদ্ধারে বিশেষ ভূমিকা রাখায় বেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সগির হোসেন। আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার কার্যালয়ে বেষ্ট অফিসারের ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় বিএমপি কমিশনার মোঃ শাহাউদ্দিন খান পুলিশ পরিদর্শক মোঃ সগির হোসেনের হাতে ক্রেষ্ট তুলে দেন। ২০২১ সালের ডিসেম্বর মাসে বরিশাল নগরের সুলতান বাদশা হত্যার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন গ্রেপ্তার করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সগির হোসেন। এছাড়াও ১১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, ১১ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাজা উদ্ধার করায় মোঃ সগির হোসেনকে এ সম্মাননা প্রদান করা হয়। কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সগির হোসেন বলেন, হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ও মাদক উদ্ধারে বিশেষ ভূমিকা রাখায় আমি এই বিশেষ সম্মাননা অর্জন করেছি।






